আজ , , ,

গোসাইরহাটে দ্বিতীয় পর্যায়ে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

শরীয়তপুরের গোসাইরহাটে নিম্ন ও স্বল্প আয়ের এবং ছিন্নমূল মানুষের জন্য টিসিবির মাধ্যমে কম মূল্যে দ্বিতীয় পর্যায়ের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) সকাল থেকে গোসাইরহাট উপজেলার সামন্তসার ও গোসাইরহাট ইউনিয়নে দ্বিতীয় পর্যায় বিক্রয় শুরু হয়।
সামন্তসার ইউনিয়নের ৫৫২ টি ও গোসাইরহাট ইউনিয়ন ৭০৩ টি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য গ্রহণ করেছেন। দ্বিতীয় পর্যায় সয়াবিন তেল ২ লিটার, চিনি ২ কেজি, মসুরের ডাল ২ কেজি, ছোলা ২ কেজি হারে বিক্রয় করা হচ্ছে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, চিনি ৫৫ টাকা, মসুরের ডাল ৬৫ টাকা ও ছোলা ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। পর্যায়ক্রমে গোসাইরহাট উপজেলার ১০ হাজার ৫০৬ টি পরিবারের মাঝে আগামী ১৫ এপ্রিলের মধ্যে পণ্য বিক্রয় শেষ হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে যারা চাপে পড়েছেন, তাদের শক্তি বাড়াতে কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারাদেশে স্বল্প আয়ের পরিবারকে টিসিবির মাধ্যমে পণ্য পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। টিসিবির মাধ্যমে জনগণকে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়েছে। প্রতিটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে এক সঙ্গে চার পণ্যের প্যাকেট পেয়েছেন কার্ডধারীরা। প্রতি প্যাকেটে থাকবে দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি চিনি, দুই কেজি ছোলা ও দুই কেজি মসুর ডাল।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

তথ্য ও সম্প্রচার স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময়

www.hongkar.com |
dailyhongkar