আজ , , ,

শেখ হাসিনা হাওরের মানুষের মুখে স্থায়ী হাঁসি দেখতে চান: পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাওরের মানুষের মুখে স্থায়ী হাঁসি দেখতে চান। এ কারণে তিনি হাওরে স্থায়ী প্রকল্প করছেন। যাতে আর হাওরের মানুষের কান্না দেখতে না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এমনকি বাংলাদেশী খাদ্য বিদেশেও রপ্তানি করা হয়। দেশের কৃষিতে হাওরের মানুষের অনেক অবদান রয়েছেন। তিনি হাওরের মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য কাজ করছেন।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারাদেশে নদীভাঙন রক্ষায় বিভিন্ন স্থায়ী প্রকল্প চলমান রয়েছে এবং নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এছাড়াও সারাদেশে নদীভাঙন এলাকা চিহ্নিত করা হয়েছে। সেখানে স্থায়ী বাঁধ করা হচ্ছে, বাঁধ প্রশস্ত করণ হচ্ছে, বনায়নও করা হচ্ছে। যেখানে যা করা প্রয়োজন, তাই করা হচ্ছে। স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় বৃহত্তর সিলেটকে গুরুত্ব দিয়ে থাকেন। তাই সিলেট বিভাগের জন্য করণীয় সকল কিছুই তিনি (শেখ হাসিনা) করে চলছেন। হাওরবাসী যেন নির্বিঘ্নে ফসল কেটে ঘরে তুলতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তদারকি করছেন।
উপমন্ত্রী বলেন, এ অঞ্চলের পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তাদের সহযোগিতা করার জন্য স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদেরকেও নির্দেশ দেয়া হয়েছে। আর কাজের গুণগত মান ঠিক নিদিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে সর্তকতার সাথে কাজ করতে হবে। আর কাজের ব্যাপারে কারও অনিয়ম ও গাফিলতি সহ্য করা হবে না। অনিয়ম করলেও কাউকেই ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়ার লক্ষে ডেল্টাপ্লান-২১০০ বাস্তায়নের ঘোষণা দিয়েছেন। আর এই মহাপরিকল্পনার ৮০ ভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবেন। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সারাদেশে নদীভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যাই থাকবে না। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
এসময় তাঁর সঙ্গে ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশীদ, প্রধান প্রকৌশলী এস.এম শহিদুল ইসলাম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন প্রমূখ।
এসময় জেলা-উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপমন্ত্রী এনামুল হক শামীম।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar