শরীয়তপুরে প্রত্যাশা প্রকল্পের জেলা সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসক কার্যালয়ের লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিচালনায়, ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে, আইওএম (বাংলাদেশ) ও ব্র্যাক যৌথভাবে প্রত্যাশা প্রকল্প বাস্তবায়ন করতেছে। বিদেশ ফেরত অভিবাসীদের সেবা এবং নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতকরণ করতে এই সভা অনষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (প্রবাসী কল্যান শাখা) অভিজিৎ সূত্রধর। সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারি পরিচালক আবু মোঃ রেজাউল করিম, শরীয়তপুর টিটিসির অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার। সভায় জানানো হয় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ ড্রাইভিং ট্রেনিং এর কোর্স শুরু হয়েছে যদি কোন ফেরত অভিবাসী এই প্রশিক্ষণ গ্রহণ করতে চায় তাহলে তাদের বিশেষ সুবিধা প্রদান করা হবে। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ব্র্যাক সমন্বয়কারী সমীর কুমার কুন্ডু, সঞ্চালনা করেন আরএসসি ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল কাহাফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরীয়তপুর আরএসসির কাউন্সেলর বাসুদেব চন্দ্র রায়। সার্বিক তত্বাবধানে ছিলেন শরীয়তপুর আরসি এর ম্যানেজার মোঃ হুমায়ুন কবির।