আজ , , ,

শরীয়তপুরে শ্রমজীবী মানুষের মাঝে তৈরি করা খাবার বিতরণ করছেন জেলা প্রশাসক

তারুণ্যের শক্তিতে উজ্জীবিত, একটি শাণিত শরীয়তপুরের উদ্যোগে” শ্রমজীবী মানুষের মুখে তুলে দেই ক্ষুধার অন্ন এই স্লোগানে দিনমজুর, রিক্সা চালক, ভ্যানচালকদের মাঝে নিজেদের তৈরী করা খাবার বিতরণ করছেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে গত বছরের ন্যায় এই বছরেও শ্রমজীবী মানুষের মাঝে নিজেদের তৈরি করা খাবার বিতরণ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ৫ এপ্রিল সন্ধায় শরীয়তপুর কেন্দ্রীয় মসজিদের সামনে শ্রমজীবী (দিনমজুর, রিক্সা চালক, ভ্যানচালক) মানুষের মাঝে নিজেদের তৈরি খাবার (১০০ প্যাকেট) বিতরণ করা হয়। শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান নিজে উপস্থিত থেকে খাবার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাইসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, গত বছর একটানা ২৮ দিনে সর্বমোট ৩ হাজার ১৭০ জন শ্রমজীবী মানুষের মাঝে নিজেদের তৈরি করা খাবার বিতরণ করা হয়েছিলো। ৭১’র চেতনা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় খাবার গুলো বিতরণ করেছিল জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় সামনের দিনগুলোতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এটি একটি ‘শাণিত শরীয়তপুরের উদ্যোগ।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, একদিন পর ভেসে উঠলো মরদেহ

www.hongkar.com |
dailyhongkar