আজ , , ,

শরীয়তপুরের সখিপুরে বিদ্যুতের তারের ফাঁদে নারীর মৃত্যু

শরীয়তপরের সখিপুরে মাছ চুড়ি ঠেকাতে তৈরি করা বিদ্যুতের তারের ফাঁদে জড়িয়ে নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরহোগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদা বেগম (৩২) উপজেলার সখিপুর থানার রাড়ী কান্দি গ্রামের সোহেল সরদারে স্ত্রী।
এ ঘটনায় নিহত নাহিদার স্বামী সোহেল সরদার বলেন, মাছের খামারে মাছ আর আম চুরি ঠেকাতে মনু সরকার তার পুকুর পাড়ের চারপাশে বিদ্যুতের ফাঁদ দিয়ে রাখেন। আজ ভোরে আমার স্ত্রী পুকুরপাড় দিয়ে বিলে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে সখিপুর থানার ওসি আাসাদুজ্জামান হাওলাদার বলেন, নাহিদা নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Share this news as a Photo Card


০৩ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূণ্যে, চরম হতাশায় অভিভাবক মহল

www.hongkar.com |
dailyhongkar