আজ , , ,

ভেদরগঞ্জে ৫ কোটি ৩৮ লক্ষ ৩২ হাজার টাকার কাজের ঠিকাদার নির্বাচনে লটারী

ভেদরগঞ্জ উপজেলার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৪ কোটি ৫১ লক্ষ ৩২ হাজার ১৯২ টাকা ব্যয়ে ৩২টি বীর নিবাস নির্মাণের জন্য ৫ গ্রুপের ৫ জন ঠিকাদার ও ১টি গ্রুপের ২টি হেরিংবন রাস্তা নির্মাণের জন্য ১ ঠিকাদার নিয়োগের জন্য লটারী অনুষ্ঠিত হয়েছে।
৪ এপ্রিল সোমবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অংশগ্রহণকারী ঠিকাদার ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এ লটারী অনুষ্ঠিত হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হুমায়ুন কবির, উপসহকারী প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলীসহ অন্যানরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৪ কোটি ৫১লক্ষ ৩২ হাজার ১৯২ টাকা ব্যয়ে ৩২টি বীর নিবাস নির্মাণ করা হবে। অপর দিকে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ২টি হেরিংবন রাস্তা নির্মাণের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

তথ্য ও সম্প্রচার স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময়

www.hongkar.com |
dailyhongkar