আজ , , ,

চীরনিদ্রায় শায়িত সিড্যা ইউপি’র সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আমিন

সিড্যা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাদি জিল্লুর শ্বশুর আলাউদ্দিন আমিন (৭২) কে রোববার বাদ যোহর সিড্যা হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাযা নামাজের পরে পারিবারিক কবস্থানে অন্তিম শয়নে শায়িত করা হয়েছে। তিনি ২ এপ্রিল সন্ধ্যায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক। আলাউদ্দিন আমীনের নামাজে জানাযায় অংশগ্রহণ করেন ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা আওয়ামীলী সভাপতি (ভাঃ) বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, জেলা আওয়ামীলী সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি সালাহ উদ্দিন মাদবর, মহিষার ইউনিয়ন চেয়ারম্যান হাজি হাওলাদার অরুন, সিড্যা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাদি জিল্লুসহ ডামুড্যা উপজেলার সকল চেয়াম্যানগণ।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar