ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ অর্থ বছরের আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হলো ফুটবল প্রতিযোগিতা। উক্ত ফুটবল প্রতিযোগিতায় ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন ও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।