আজ , , ,

শরীয়তপুরে চর উন্নয়নে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার বিকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং চর উন্নয়ন গবেষণা কেন্দ্র (সিডিআরসি), পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং সুইস কনট্যাক্ট এর আয়োজনে মেকিং মার্কেটস ওয়ার্কস ফর দি চরস (এমফোরসি)-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের “অবহিতকরণ ও সহযোগিতা বিষয়ক আঞ্চলিক কর্মশালা” অনুষ্ঠিত হয়।
এই প্রকল্পের আওতায় শরীয়তপুর জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার চরসমূহ নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এমফোরসি প্রকল্পের মূল উদ্দেশ্য হল চরে বসবাসরতদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদিত ফসল ও পণ্যের জন্য নতুন নতুন বাজার সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণ, চরে বসবাসরতদের জীবনমান উন্নয়ন পরিকল্পনা, যেকোন প্রাকৃতিক দূর্যোগে নিজেদের আত্মরক্ষা করার কৌশল। আলোচকগণ এ সকল বিষয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের মধ্যে হতে মতামত গ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ রাশিদুল ইসলাম। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও এর প্রতিনিধিগণ, সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

Share this news as a Photo Card


০৪ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব

www.hongkar.com |
dailyhongkar