আজ , , ,

বুরো বাংলাদেশ পালং এ ঋণ বিতরণের মধ্য দিয়ে ১১১৭তম শাখা অফিসের শুভ উদ্বোধণ

বুরো বাংলাদেশ শরীয়তপুরের পালং এ ঋণ বিতরণের মধ্য দিয়ে ১১১৭তম শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ মার্চ বুধবার বেলা ১১টায় জেলা শহরের মডেল টাউনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার মুক্তিযোদ্ধা জানে আলম মুন্সী, বুরো বাংলাদেশ খুলনা বিভাগীয় ব্যবস্থাপক ইস্তাক আহমেদ, মাদারীপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল বাশার মিয়া, শরীয়তপুর এলাকার এলাকা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, পালং শাখা ব্যবস্থাপক মো. রাজিউল ইসলাম, আশা এনজিও’র জেলা ব্যবস্থাপক সমীর রঞ্জন হালদার প্রমূখ।
এই সময় ১০টি পরিবারকে পান চাষ, গাভী পালন, গাছের ব্যবসা, জমি ক্রয় ও হোটেল ব্যবসার জন্য ১১ লক্ষ ৭০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে আগামী ২ বছরের মধ্যে ঋণ গ্রহীতারা ঋণের টাকা সুদসহ পরিশোধ করবেন।

বুরো বাংলাদেশ পালং এ শাখা অফিস উদ্বোধনী অনুষ্ঠানে ঋণ বিতরণ করছেন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ, শরীয়তপুরে ছাত্রলীগ কর্মী আটক

www.hongkar.com |
dailyhongkar