আজ , , ,

৫০ বছরের স্বপ্ন ১ মাসেই পুরণ করলেন মহিষার ইউপি চেয়ারম্যান

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায় মহিষার ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণের জন্য প্রায় কোটি টাকার জমিদান করলেন চেয়ারম্যান হাজি হাওলাদার অরুন।
গত ২৭ মার্চ রবিবার তিনি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবরে সাব কবলা দলিলের মাধ্যমে চেয়ারম্যান হাওলাদার অরুন এর কাছ থেকে জমি গ্রহণ করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি আবদুল মান্নান বেপারী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার। সমাবেশে নারায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি সালাহউদ্দীন মাদবর, ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন মোল্যা, মহিষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা আলী আজম ফরিদী, মোঃ দেলোয়ার হোসেন সরদার, মহিষার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজি রফিকুল ইসলাম মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজি চুন্নু মিয়া ঢালী, বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজি জসিম উদ্দিন ঢালীসহ হাজার হাজার ইউনিয়নবাসী এ ঐতিহাসিক ঘটনার সাক্ষি হয়েছেন।
অরুন হাওলাদারের সাথে এ জমিদান কার্যক্রমে সামিল হয়েছেন তার সহধর্মিনী জন্নাতুল ফেরদৌস, তার বন্ধু আক্তার হোসেন, জসিম উদ্দিন হাওলাদার, জাহাঙ্গীর হোসেন সিকদার, আবদুল মান্নান ঢালী, আবু সাঈদ মুন্সী ও হাজি ফিরোজ হোসেন খান।
একজন দাতা হাজি ফিরোজ হোসেন খান বলেন, আমরা জন্মের পর থেকে দেখছি নির্বাচন আসে, চেয়ারম্যান নির্বাচিত হয়। আবার ৫ বছর পরে নতুন আর এক জন হয়। কিন্তু প্রয়োজনীয় জমি নেই বলে আমাদের ইউনিয়ন পরিষদ ভবন হয়না। আমার ফুফাতো ভাই ও বন্ধু বর্তমান চেয়ারম্যান যখন নির্বাচন করার ইচ্ছা ব্যক্ত করে তখন আমি বলেছিলাম আমাদের ইউনিয়ন পরিষদের জমি যে দান করবে আমি এবার তার নির্বাচন করবো! একদিন পরে সে তার সম্মতি দেয়। আমরা সাজনপুরে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য জমি পাবো এ জন্য জনগণ বিপুল ভোটে অরুনের পক্ষে রায় প্রদান করেছে। অরুন ও তার স্ত্রী ছাড়াও আমরা ছয় বন্ধুও তার প্রতিশ্রুতির প্রতি সম্মান প্রর্দশণ করে জমি দিয়েছি। আমরা চাই ঐতিহ্যবাহী মহিষার ইউনিয়ন একটি আধুনিক ভবন লাভ করুক।
জমিদাতা ও মহিষার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বলেন, মহিষার ইউনিয়ন পরিষদ ভবনের জন্য জমি দিতে পেরে আমি মহান আল্লাহ দরবারে লাখো শুকুরিয় আদায় করছি। নির্বাচনের সময় আমার প্রতিপক্ষরা বলেছিল আমার প্রয়োজনীয় জমি নেই তাই দিতে পারবো না। কিন্তু আমার বিশ্বাস ছিল আমি আমার বন্ধুদের থেকে কিনে দিতে পারবো! আল্লাহর অশেষ রহমত আমার প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখিয়ে আমার বন্ধু আক্তার হোসেন, জসিম উদ্দিন হাওলাদার, জাহাঙ্গীর হোসেন সিকদার, আবদুল মান্নান ঢালী, আবু সাঈদ মুন্সী ও হাজি ফিরোজ হোসেন খান বিনাশর্তে প্রয়োজনীয় জমিদান করেছে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, বর্তমান দুরমূল্যের বাজারে আপন ভাইয়ের জন্য ভাই এক হাত জমি ছাড়েনা! ষেখানে হাওলাদার অরুন ও তার বন্ধুরা খুলনা-চট্রগ্রাম ভায়া শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের পাশে ২৫ শতাংশ জমি ইউনিয়ন পরিষদ ভবণ নির্মাণের জন্য দান করেছে। যা আমাদের সমাজের জন্য অনুকরনীয়। আমি মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক মহোদয়ের সাহায্য নিয়ে দ্রুত যাতে ভবনটি নির্মাণ হয় তার জন্য চেষ্টা করবো।
অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক বলেন, স্বাধীনতার পর থেকে আমার পিতা সাবেক মন্ত্রী জাতীয় বীর মরহুম আব্দুর রাজ্জাক ও এরশাদের আমল বাদে আমি এ আসনে আপনাদের প্রতিনিধিত্ব করছি। বার বার চেষ্টা করেও নিজস্ব জমির অভাবে আমরা ভবন নির্মাণ করতে পারিনি। আমাদের কাজকে এবার সহজ করে দিলেন বর্তমান চেয়ারম্যান ও তার বন্ধুরা। আমি আশা করি আগামী জুন জুলাই মাসের মধ্যে ইউনিয়নবাসী দীর্ঘ দিনের ভবন নির্মাণের স্বপ্ন আল্লাহর রহমতে পুরণ করতে সক্ষম হবো।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar