আজ , , ,

শরীয়তপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন, জ্ঞান-বিজ্ঞানচর্চা ও অনুশীলনের মাধ্যমে জনসাধারণের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সবাইকে যথাযথ উদ্যোগ নিতে হবে।
তিনি বুধবার (৩০ মার্চ) বিকালে শরীয়তপুর জেলায় “৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২” উদযাপন উপলক্ষ্যে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দিন বদলের জন্য নিত্যনতুন লাগসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আমাদের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে পারলেই আমরা উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব।’
অগ্রসরমাণ অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ বিজ্ঞান-প্রযুক্তিতে পিছিয়ে থাকতে পারে না। বিজ্ঞান ও প্রযুক্তি আগামী দিনে দেশের আর্থসামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধন করবে বলে তিনি তাঁর বিশ্বাসের কথা উল্লেখ করেন।
শরীয়তপুর সরকারি বালিকা বিদ্যালয় মাঠে “৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২” উদযাপন উপলক্ষ্যে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠিত হচ্ছে।
“স্মার্ট ফোনের আসক্তি, পড়াশোনার ক্ষতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চলমান এই বিজ্ঞান মেলায় শরীয়তপুর জেলার মোট ১৫টি দল তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শণ করে। উদ্বোধন শেষে জেলা প্রশাসক সকল স্টল পরিদর্শন করেন। অংশগ্রহণকারী দলের সকল সদস্যদের সাথে তাদের প্রদর্শিত প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান এবং এ ধরণের ছোট ছোট প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে সকল ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মনস্ক হবার প্রতি আহ্বান জানান তিনি। এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar