মঙ্গলবার (২৯ মার্চ) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এসডিএস সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচি আলাওলপুর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রবীণ সম্মাননা, প্রবীণ সহায়ক উপকরণ বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান খান, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান। সভাপতিত্ব করেন আলাওলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ উসমান গনি বেপারী। স্বাগত বক্তব্য রাখেন আলাওলপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি এস এম সিরাজ। পরে অতিথিবৃন্দ ও জুরি বোর্ড কর্তৃক নির্বাচিত ১০ জনকে প্রবীণ সম্মাননা-২০২২ (নগদ অর্থ, ক্রেস্ট এবং সনদ) তুলে দেন। ইউনিয়নের শ্রেষ্ঠ প্রবীণ, শ্রেষ্ঠ সন্তান এবং শ্রেষ্ঠ পিতা-মাতা ক্যাটাগরিতে নির্বাচিতদের মধ্যে পুস্কার দেয়া হয়। এ ছাড়া তিনজন অসহায় পঙ্গু প্রবীণ সদস্যকে তিনটি হুইল চেয়ার প্রদান করা হয়। নিয়মিত আয়োজনের পাশাপাশি উক্ত প্রাঙ্গনে এসডিএস সমৃদ্ধি কর্মসূচি কর্তৃক বিনামূল্যে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত অর্থোপেডিক্স, দন্ত ও ওরাল এবং গাইনী ও অবস বিষয়ে আগতদের স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা দেয়া হয়।
ওয়ার্ড পর্যায়ে মাসব্যাপী বাছাই শেষে চুড়ান্ত আয়োজনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা করেন। শিক্ষার্থী, যুব সমাজ এবং প্রবীণ জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রতি গ্রুপে ২৫টি ইভেন্টে প্রায় ৩০০ জন বিজয়ী প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। আয়োজনের বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে উল্লেখযোগ্য ছিল নবীন বনাম প্রবীণদের ফুটবল এবং বিবাহিত ও অবিবাহিত দলের হা-ডু-ডু প্রতিযোগিতা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রায় হা-ডু-ডু খেলাটি এসডিএস এর পরিচালক কামরুল হাসান এর সৌজন্যে প্রতিবছর আয়োজনও বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
বক্তব্য এসডিএস নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন এসডিএসের পরিচালক বিএম কামরুল হাসান।