আজ , , ,

আংগারিয়ায় মাতৃত্বকালিন ভাতাভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোহিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন জেপিজেএস এর বাস্তবায়নে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের মাতৃত্বকালিন ভাতাভোগী মায়েদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) স্থানীয় আংগারিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই। আংগারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন জেপিজেএস এর নির্বাহী পরিচালক দীনেশ চন্দ্র দাস। প্রশিক্ষণ প্রদান করেন ইউনিয়ন পরিষদ সচিব মোঃ জুয়েল পারভেজ, জেপিজেএসের সহকারী পরিচালক অপূর্ব কুমার দাস, এটুআই এর উদ্যোক্তা ও জেপিএসের উন্নয়ন কর্মী আসিয়া পারভীন। প্রশিক্ষণে ইউনিয়নের ১৩২ জন ভাতাভোগী অংশ গ্রহণ করেন।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar