শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন ও শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের অধিনে যত স্কুল, কলেজ ও মাদরাসা সরকারি হয়েছে অতিতের কোনো সরকারের আমলে তা হয়নি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি প্রণয়ন করেছেন। যার ফলে দেশের ছেলে মেয়েরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে।
সোমবার (২৮ মার্চ) শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরীয়তপুর জেলা প্রশাসক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহীদ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উদযাপন কমিটির সম্পাদক সিনিয়র শিক্ষক রেজাউল করিম ও মিজানুর রহমান।
খেলা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, সেলিনা আক্তার, আলী আকবর মিয়া, রতন কুমার চৌধুরী, রতন মিস্ত্রি, লেহাজ উদ্দিন সিদ্দিকী, খান মোহাম্মদ আরিফুজ্জামান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে সরকারের ন্যায় সবাই একযোগে কাজ করলে দেশের যেমন উন্নয়ন হবে ও তেমনি ঘটবে শিক্ষার প্রসার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই পায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা বৃত্তি পায়, দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা লাভের সুযোগ পায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।