আজ , , ,

ভেদরগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ মার্চ) বেলা ১০ টার দিকে উপজেলা শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন সম্মেলন কক্ষে পঞ্চম ধাপে উপজেলার ১৩ ইউপি চেয়ারম্যানদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিবাহ, মাদক নিরসন নিয়ে ভূমিকা আরও জোরদারের ব্যবস্থা নেওয়া ও মাদক অভিযান অব্যাহত থাকবে বলেন উপজেলা নির্বাহী অফিসার জানান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. হাসান ইবনে আমিন, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসসাদুজ্জামান হাওলাদার ও উপজেলার ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যানগণ ও উপজেলা পরিষদে কর্মরত কর্মকর্তারাগণ।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar