আজ , , ,

ভেদরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন

শুক্রববার (২৫ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভেদরগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ভেদগঞ্জ পৌরসভার বাড়ঐ বাড়ি মন্দির মিলনায়তনে উপজেলা শাখার আহবায়ক রাম কৃষ্ণ দেবনাথ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর উপদেষ্ঠা ও শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। সম্মেলন উদ্বোধন করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শরীয়তপুর জেলা আহবায়ক শংকর প্রসাদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সুদীপ্ত ঘোষ রানা। বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদার, ছয়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্যা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির উপদেষ্টা অধ্যাপক জিতেন চন্দ্র রায়, সাংবাদিক সত্যজিৎ ঘোষ, সংগঠনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক হরলাল মৈশাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সদস্য সচিব লক্ষন চন্দ্র দাস।
পরে সর্বসম্মতিক্রমে রাম কৃষ্ণ দেবনাথ কে সভাপতি ও লক্ষন চন্দ্র দাস কে সাধারণ সম্পাদক করে ভেদরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

www.hongkar.com |
dailyhongkar