আজ , , ,

নানা কর্মসূচির মধ্য দিয়ে শরীয়তপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) প্রত্যুশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা করা হয় ।
সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলাবাসীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এর পর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বৈদ্য, পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান, জেলা বিএনপি, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল সমূহ।
দিবস পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় সকল সরকারি, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনের শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে কেন্দ্রীয় শহীদ মিনারসহ চৌরঙ্গী ও জেলা জজ আদালত আঙ্গিনায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল পৌনে ৭টায় শহিদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন জেলা প্রশাসন। সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ পাভেজ হাসান। পরে পুলিশ, আনসার, ভিডিপিসহ আইন শৃঙ্খলাবাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীরচর্চা প্রর্দশনী ও কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। হাসপাতাল, শিশু পরিবার, জেলখানা, ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রধান সড়ক জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকায় সজ্জিতকরণ, শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা। বিকাল ৪টায় শরীয়তপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও শরীয়তপুর পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যা ৬টা থেকে জাতির পিতার ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা, মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী।
জেলার বিচার বিভাগ ভিন্ন পরিসরে ২৬ মার্চ সকাল ৯.৩০ মিনিটে জেলা জজ আদালত প্রাঙ্গনে জাতির জনকের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। ছবি-দৈনিক হুংকার।

Share this news as a Photo Card


০৩ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূণ্যে, চরম হতাশায় অভিভাবক মহল

www.hongkar.com |
dailyhongkar