আজ , , ,

ডামুড্যায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডামুড্যার সিড্যা ইউনিয়নের আব্দুল খালেক মীরের নতুন ভবনের নির্মাণাধীন সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও একজন কে গুরুতর আহত অবস্থায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বিকাল ৪টায় এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা নিহতদের লাশ উদ্ধার করে ডামুড্যা হাসপাতালে নিয়ে আসেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৪টায় উপজেলার সিড্যা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মীরা বাড়ীর আব্দুল খালেক মীরের নতুন ভবনের ঠিকাদার মো. তুহিন (৩০) ও তাঁর সহযোগী ইব্রাহীম (২২) নির্মাণাধীন সেফটি ট্যাংকির ভিতরের সেন্টারিংয়ের মালামাল খুলতে নামে। এ সময় ট্যাংকির ভিতরের বিষাক্ত গ্যাসে ধারনা করা হচ্ছে যে সাথে সাথে তারা মৃত্যুকরণ করেন। অনেক সময় পার হয়ে যাওয়ায় তাদের খোঁজ নিতে আবুল হোসেন (৪৫) ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে সেও অসুস্থ হয়ে যায়। স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনসহ অপর দু’জনকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।
ডামুড্যা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নিশাত বলেন, তুহিন এবং ইব্রাহীম কে যখন নিয়ে আসে তখন অতি দ্রুত তাদের পাল্স ও ব্লাড পেশার পরিমাপ করে বুঝতে পারি যে, তাঁরা মৃত্যুবরণ করেছে। এরপরও অধিকতর নিশ্চিত হওয়ার জন্য তাদের ইসিজি করাই। এবং ইসিজি রিপোর্ট দেখে নিশ্চিত হই যে তাঁরা আর বেঁচে নেই।
ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ বলেন, আমরা মাত্র হাসপাতালে আসলাম। এখন আমার তদন্ত কর্মকর্তা সকল কিছু অবলোকন করে পরবর্তী করনীয় ঠিক করবে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar