আজ , , ,

দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির চক্রান্ত সরকার টিসিবি’র মাধ্যমে প্রতিহত করেছে: নাহিম রাজ্জাক এমপি

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামে বসে শহরের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে সরকার। জনগণের দোয়ারে কাঙ্খিত উন্নয়ন সেবা পৌঁছে দেয়ার জন্য সরকারের কেন্দ্র থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত সবাই আন্তরিকতার সাথে কাজ করছে বলে দেশ সর্ব ক্ষেত্রে সমান তালে এগিয়ে যাচ্ছে। আর এটা সম্ভব হয়েছে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এর সফল নেতৃত্বের কারণে। এ ছারা সরকার টিসিবি’র মাধ্যমে দেশের এক কোটি পরিবারের ৫ কোটি মানুষকে নিত্যণন্য সরবরাহ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে সাহসী উদ্যোগ নিয়েছে। এতে আমাদের সরকার প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা জনগণের জন্য ভর্তুকী দিয়েছে।
তিনি বুধবার (২৩ মার্চ) বেলা ১১টায় জেলার ডামুড্যা উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, দেশের সর্বত্র পৌঁছে গেছে বিদ্যুৎ। দুর্গম পাহাড়, দ্বীপ, কিংবা চরাঞ্চল, শতভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়। ঘরে ঘরে জ্বলছে আলো। ১৩ বছরে গ্রাহক বেড়েছে সোয়া তিন কোটি। উৎপাদন ক্ষমতা বৃদ্ধি প্রায় ২২ হাজার মেগাওয়াট। একের পর এক চালু হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। আলোকিত হচ্ছে নতুন নতুন জনপদ। ২০০৯ সালে মাত্র ৪৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল। আর এখন পাচ্ছেন শতভাগ। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দ্বীপ ও চরাঞ্চলেও বিদ্যুৎ। বাদ যায়নি দুর্গম পাহাড়। এতে শহরের পাশাপাশি চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি। “গ্রামীণ অর্থনীতিতে ছোট ছোট যে শিল্পগুলো, ক্ষুদ্র উদ্যোগ যেগুলো কুটিরশিল্প সেই জায়গায় একটি বড় ভূমিকা রাখছে বিদ্যুৎ। এর মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থানের সৃষ্টি। গ্রাম থেকে মানুষের শহরে আসার প্রবণতাকে নিরুৎসাহিত করা, অর্থাৎ গ্রামে থেকেই মানুষ তার কর্মসংস্থান করতে পারে।” বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, গেল ১৩ বছরে ৩ কোটি ১৫ লাখ নতুন গ্রাহক পেয়েছে দেশের বিদ্যুৎ খাত। গ্রাহকের সংখ্যা এখন ৪ কোটি ২৫ লাখের বেশি। সংখ্যা বেড়েছে প্রায় ৫৩ শতাংশ। গেল এক যুগে উৎপাদন-ক্ষমতা বেড়েছে প্রায় ২২ হাজার মেগাওয়াট। দেশের মেগা প্রকল্প কর্নফুলি ট্যার্নেল, মেট্রোরেল ও পদ্মাবহুমুখি সেতু আমাদের হাতছানি দিচ্ছে। জুনে খুলে যাবে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। আমাদের ডামুড্যা উপজেলার উন্নয়ন ও কল্পনাতীত সম্প্রসারিত উপজেলা ভবন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ, নার্সিং ইনিষ্টিউটসহ অসংখ্য বড় বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে। তাই জনগণ তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা পাচ্ছে বলেই আমাদের সাথে থাকবে। তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির যে চক্রান্ত হয়েছিল। সরকার টিসিবি পণ্য ভর্তুকি মূল্যে বাজারে বিক্রি করে তাও প্রতিহত করে দিয়েছে। নাহিম রাজ্জাক বলেন, বাংলার মানুষ ভাল ভাবেই জানে বঙ্গবন্ধুর বাংলাদেশ তার কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।
ডামুড্য উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝির সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রশীদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী সহ বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

www.hongkar.com |
dailyhongkar