আজ , , ,

শরীয়তপুরে এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড টিকা প্রদান উদ্বোধন

শরীয়তপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কোভিড টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। ২০ নভেম্বর শনিবার সকাল ১০টায় শরীয়তপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা। জেলা স্বাস্থ্য বিভাগ টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করবেন। এই সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রমের পরিচালক মনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমাহ হাবিব, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমারত হোসেন মিয়া প্রমূখ।
জেলা শিক্ষা ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই বছর জেলায় ৮ হাজার এইচএসসি পরীক্ষার্থী রয়েছে। নিবন্ধন ছাড়াই তারা প্রথম ডোজ টিকা গ্রহণ করতে পারবে। তবে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের পূবেই তাদের নিবন্ধন করে নিতে হবে। নতুবা তাদের কোভিড সনদ প্রদান করা হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন বলেন, ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রতিদিন ৮ শতাধিক শিক্ষার্থী এই টিকা গ্রহণ করতে পারবে। এই কার্যক্রমের সাথে জড়িত স্বাস্থ্য, শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিভাগের সকল কর্মকর্তা ও সহযোগি রেডক্রিসেন্ট সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

Share this news as a Photo Card


০৯ আগস্ট ২০২৬

নড়িয়ায় রাতের আঁধারে বসত বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar