আজ , , ,

আমরা রাষ্ট্রপতি হতে পারবো কিন্তু বীর মুক্তিযোদ্ধা হতে পারবো না: উপমন্ত্রী শামীম

শরীয়তপর-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে তিনি যুদ্ধ করেছেন। ব্যাঙ্কারে ব্যাঙ্কারে যুদ্ধ করেছেন। যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। হয়তো আমরা রাষ্ট্রপতি হতে পারবো কিন্তু বীর মুক্তিযোদ্ধা হতে পারবো না।
তিনি একটি পরিবারের, একটি দলের, তিনি দেশেরও। তিনি একজন কিংবদন্তী ছিলেন। তিনি ৬ বারের নির্বাচিত এমপি ও সাবেক ডেপুটি স্পিকার ছিলেন। নড়িয়া-সখিপুরের মানুষ তাকে সারাজীবন মনে রাখবে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) শরীয়তপুর নড়িয়া উপজেলা সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বিকালে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় নড়িয়ায় মরহুম কর্নেল (অব:) শওকত আলীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও শওকত আলীর ছেলে ডা. খালেদ শওকত আলী, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সকাল ১১টায় নড়িয়া স্বাধীনতা ভবনে শওকত আলী ফাউন্ডেশনের উদ্যোগে স্বরণ সভা, হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া কর্নেল শওকত আলীর প্রতিষ্ঠিত নড়িয়া মাজেদা হাসাপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাদশা শেখ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহির সিকদার, উপজেলা ভাইস- চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমুখ।

Share this news as a Photo Card


১৯ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে: হুইপ অপু

www.hongkar.com |
dailyhongkar