আজ , , ,

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

শরীয়তপুরের নড়িয়ায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও ৬ বারের সাংসদ কর্নেল (অব:) শওকত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনব্যাপী নড়িয়ায় উপজেলা আওয়ামীলীগ ও পরিবারের পক্ষ হতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ মৃত্যুবার্ষিকী পালিত হয়।
সকাল সাড়ে ১০টায় নড়িয়ায় শওকত আলীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ডা. খালেদ শওকত আলী, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় উপস্থিত ছিলেন কর্ণেল (অব:) শওকত আলীর সহধর্মিনী মিজ মাজেদা শওকত আলী, জাতীয় বীর কর্ণেল (অব:) শওকত আলী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মেরিনা শওকত আলী, ৭১ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. জেবুন্নাহার, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভারপ্রাপ্ত সহাসচিব হাসান উজ-জামান, কর্ণেল (অব:) শওকত আলী ফাউন্ডেশনের সভাপতি উদয় শওকত আলী।
সকাল ১১টায় নড়িয়া স্বাধীনতা ভবনে শওকত আলী ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভা, হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া কর্নেল (অব:) শওকত আলীর প্রতিষ্ঠিত নড়িয়া মাজেদা হাসাপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্নয় করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card


২৮ আগস্ট ২০২৬

পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন

www.hongkar.com |
dailyhongkar