আজ , , ,

ডামুড্যায় ইউএনও নাহিয়ান আহমেদ এর যোগদান

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন বিসিএস ৩৩ তম ব্যাচের কর্মকর্তা নাহিয়ান আহমেদ।
রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় তিনি শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর কার্যালয়ে যোগদান করেন এবং একই তারিখ দুপুরে ডামুড্যা উপজেলায় নির্বাহী অফিসারের দায়িত্বভার গ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত, দুই সন্তানের জনক। নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, নির্বাহী অফিসারের কার্যালয় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীসহ ডামুড্যা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর দায়িত্ব পালনে তিনি ডামুড্যা উপজেলার সকলের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card


১৩ ডিসেম্বর ২০২৪

রাসেল’স ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়েই হাসপাতালে আক্রান্ত ব্যক্তি

www.hongkar.com |
dailyhongkar