১২ নভেম্বর শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প কর্তৃক শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক “আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও উপসচিব মুনিম হাসান, অতিরিক্ত সচিব আবদুল্লা-আল শাহীন। সেমিনারে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন, প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব রিজওয়ানুল ইসলাম, ধর্মীয় বক্তা ড. কে এম আব্দুল মমিন সিরাজী ।
সেমিনারে জেলার জনপ্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।