ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোল্যা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাস্টার দিদারুল ইসলাম। সহকারি শিক্ষক মোঃ শাহজালাল পাইক এর সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন।