শরীয়তপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত সকল পুলিশ অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ব্রিফিং দিয়েছেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।
১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নের ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত সকল পুলিশ অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান, শরীয়তপুর পুলিশ লাইন্সের আর আই মাহবুবুর রহমান, জেলা বিশেষ শাখার ডিআইও-২ মোঃ কামরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।