আজ , , ,

আগামীকাল শরীয়তপুর সদরের ৯ ইউনিয়নে নির্বাচন, নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন

আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে শরীয়তপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে ৮০টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১০ নভেম্বর দুপুর থেকে ৫ জন পুলিশ সদস্য, ১৭ জন আনসার সদস্যসহ প্রিজাইডিং ও পোলিং অফিসারবৃন্দ নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। ব্যালট পেপার ও ব্যালট বাক্স নিয়ে তারা ভোট কেন্দ্রে অবস্থান করবেন।
অপর দিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা নির্বাচন অফিস ও দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসারগণ প্রস্তুতি গ্রহণ করেছেন। নির্বাচনে বিজিবি, র‌্যাব ও পুলিশ বাহিনীর স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রতিটি ইউনিয়নে অবস্থান করবেন।
জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট মো. মামুন হাওলাদার বলেন, প্রতিটি ভোট কেন্দ্রের জন্য আমরা ১৭ জন আনসার সদস্য সম্বলিত একটি টিম প্রেরণ করেছি। এই টিমে একজন করে অস্ত্রধারী পিসি ও এপিসি রয়েছে। অপর ১৫ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ৭ জন মহিলা সদস্য রয়েছে। তারাই নির্বাচনী কেন্দ্রে শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবেন।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনীর স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। এছাড়াও প্রতি কেন্দ্রে ১জন উপ পুলিশ পরিদর্শক, সহকারী উপ-পুলিশ পরিদর্শক সহ ৫ সদস্যের একটি টিম প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। পুলিশ বিশৃঙ্খলা এড়াতে তৎপর থাকবে।
সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সোহরাব হোসেন বলেন, প্রার্থীদের অভিযোগ মতে অনেক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar