আজ , , ,

শরীয়তপুরের চিতলিয়া ইউপির নির্বাচন স্থগিত

নির্বাচন কমিশন শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে। ৮ নভেম্বর নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান সাক্ষরিত এক পত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই রাতেই জেলা নির্বাচন অফিসে এমন তথ্য পৌঁছেছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার জাহিদ হাসান।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চিতলিয়া ইউপিতে ১১ নভেম্বর ভোট হওয়ার কথা ছিল। ওই ইউপিতে ৪৮ প্রার্থী সদস্য পদে এবং ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তাদের মনোনয়ন বৈধ বলে গণ্য হয়েছিল। এর মধ্যে ৩৯ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে তাদের মনোনয়নপত্র গত ২৬ অক্টোবর প্রত্যাহার করে নেন। গত ২৭ অক্টোবর প্রতিক বরাদ্দের দিন নির্ধারিত ছিল। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অভিযোগ করেন তারা মনোনয়ন প্রত্যাহার করেননি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাক্ষর জাল করে ৯টি ওয়ার্ড থেকে ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য রেখে অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্র তুলে নেন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ হাওলাদার। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি আমলে নিয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়। পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। নির্বাচন কমিশনের যগ্ম-সচিব মো. মাহাবুবুর রহমান ও কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. আবু ইব্রাহিম গত বুধবার ও বৃহস্পতিবার শরীয়তপুরে তদন্ত কাজ শেষ করেন। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত দেয়।
নির্বাচন অফিসার জাহিদ হাসান বলেন, নির্বাচন স্থগিত হওয়ার খবর কমিশনের উপসচিব মহোদয় মুঠোফোনে আমাকে জানিয়েছেন। এখনো চিঠি হাতে পাইনি। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।

 

 

Share this news as a Photo Card


০৩ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূণ্যে, চরম হতাশায় অভিভাবক মহল

www.hongkar.com |
dailyhongkar