শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে খাঁস কান্দি গ্রাম থেকে ইখতিয়ার মামুন (১৩) নিখোঁজ হয়েছে। সে ঐ গ্রামের বাসিন্দা ওবায়েদউল্লাহ প্রধানিয়ার ছেলে।
গতকাল ৮ নভেম্বর ৩:৩০ মিনিটে তাদের বাড়ি থেকে “দারুল এহসান হাফীজিয়া মাদ্রাসায়” আরশিনগরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো। তার পর সে সেখানে পৌঁছায়নি। তখন থেকেই তাকে মাদ্রাসা সহ অন্য কোন আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ তার খোঁজ পেয়ে থাকেন তাহলে নিখোঁজের ভাই’র ০১৭৯০৩০৫১৪৮ নাম্বারে যোগাযোগ করবেন।