আজ , , ,

ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

ক্রীড়া পরিদপ্তরে বার্ষিক ক্রীড়া কর্মসূচি অনুযায়ী ২০২১-২০২২ অর্থ বছরের আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর (মঙ্গলবার) আংগারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় ৮ দলে ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিনোদপুর উচ্চ বিদ্যালয়-সুবচনী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ রাজিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান পিপিএম, সহকারী কমিশনার খান সালমান হাবীব, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল ও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সকল ক্রীড়া শিক্ষকবৃন্দ।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar