আজ , , ,

নাওডোবা বাজারে অগ্নিকান্ডে শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি

জাজিরা উপজেলার নাওডোবা বাজারে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কিন্ডার গার্ডেনসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আংশিক ক্ষতি হয়েছে আশ পাশের অনেক প্রতিষ্ঠানেও। অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ীরা ধারণা করেছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর সোমবার রাত ৩ টার দিকে নাওডোবা বাজারে এই অগ্নিকান্ড ঘটে। বাজারের গার্ড আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে ঘোষণা করে দেয়। ঘোষণা শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে বাজারের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
শরীয়তপুর ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, রাত আনুমানিক সারে ৩ টার দিকে পূর্ব নাওডোবা বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। মিষ্টি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।। এখনও ক্ষতির পরিমাণ নির্নয় করা হয়নি। তবে অগ্নিকান্ডে একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৮/১০টি দোকান পুড়েছে।

 

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহসংক্রান্ত প্রেস কনফারেন্স

www.hongkar.com |
dailyhongkar