আজ , , ,

সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আজম ফরিদী। প্রধান শিক্ষক হাজি তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, জেলা পল্লী বিদ্যুৎ সমিতিরি সভাপতি হাজি ফিরোজ হোসেন খান। বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যগণ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে অগ্রণী যুব সংগঠনের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

www.hongkar.com |
dailyhongkar