ভেদরগঞ্জ উপজেলায় সরকারের কৃষি প্রণোদনা ও পুণর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন সভাকক্ষের সামনে থেকে এ সার বীজ বিতরণের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার তানবীন হাসান শুভ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আক্তার হোসেন।
এই প্রণোদনার আওতায় উপজেলার ২ হাজার ২১০ জন কৃষককের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হবে। এবার উপজেলার ৬৫০ জন কৃষক গম, ৪৮০ জন ভুট্টা, ৬০০ জন সরিষা, ৪০ জন সূর্যমুখী, ১৮০ জন মসুর ডাল, ৮০ জন খেসারী ডাল, ১২০ জন মুগ ডাল, ৬০ জন কৃষক পেঁয়াজের বীজের সাথে কৃষি বিভাগ কর্তৃক নির্ধারিত পরিমানের সার পাবেন।