সোমবার ৮ নভেম্বর ব্র্যাক এর সহযোগিতায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “কোভিড-১৯ অতিমারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা” শীর্ষক র্কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, সিভিল সার্জন ডাঃ এস এম আবদুল্লাহ আল মুরাদ।
এফএনবি’র আয়োজনে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সোডেপ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ শামীম খন্দকার। মূল প্রবন্ধ ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক সমীর কুন্ডু। বক্তব্য রাখেন জেলা সমাজ সেবার উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাপিয়া ইকবাল, এসডিএসের সহকারী পরিচালক অমলা দাস, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী) আরিফ রহমান ও ইকবাল হোসেন।