আজ , , ,

বিনোদপুরে সদস্য প্রার্থীদের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সী নিজ বাড়িতে বসে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন। তিনি আরো অভিযোগ করে বলেন, তার কর্মী ও সমর্থকরা প্রতিপক্ষের ত্রাসের ভয়ে হাটবাজারে যেতেও সাহস পায়না। নির্বাচনী প্রচার প্রচারনায় বাঁধা সৃষ্টি করছে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী বকাউল মুন্সী ও তার সমর্থকরা। এই অবস্থায় তিনি সুষ্ঠ একটি নির্বাচনের পরিবেশ তৈরি করতে প্রশাসনের নিকট আহবান জানিয়েছেন।
লিটন মুন্সী বলেন, ২৯ অক্টোবর বিকেলে তার সমর্থকরা একটি মিছিল বের করে। সেই মিছিলে হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বকাউল মুন্সীর সমর্থকরা। তবে এতে কোন হাতাহতের ঘটনা ঘটেনি তবুও আমি ও আমার সমর্থকসহ এবং অন্যান্য ওয়ার্ডের সদস্য প্রার্থীসহ ৪৪ জনকে একটি কথিত মামলায় আসামী করা হয়েছে। সেই মামলায় আনোয়ার হোসেন নামে একজন ব্যক্তিকে ভিকটিম দেখানো হয়েছে। অথচ আনোয়ার হোসেনের গায়ে কোন জখম বা আঘাতের চিহ্ন নাই। এমনকি ভিকটিম আনোয়ার হোসেন কোন হাসপাতালেও ভর্তি হয় নাই।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী বকাউল মুন্সী ও তার সমর্থকদের সাথে কথা বলে জানাগেছে, লিটন মুন্সী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দুই বারের নির্বাচিত সদস্য। তবুও এলাকায় তার কোন জনসমর্থণ নাই। কতিপয় সন্ত্রাসী নিয়ে ককটেল ফুটিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। এলাকার ৫টি মসজিদ উন্নয়নের নামে ১০ মেট্টিকটন টিয়ারের চাল এনে আত্মসাৎ করেছে। প্রতিবন্ধি, বৃদ্ধ, বিধবা ভাতাসহ সরকারের বিভিন্ন সাহায্য সহযোগিতা থেকে টাকা আত্মসাৎ করে লিটন। গত নির্বাচনে আমি প্রার্থী হই। ভোট গ্রহণের দিন আমি ও আমার সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি লিটন মুন্সী ও তার সন্ত্রাসী বাহিনী। সেই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে আমার পরাজয় হয়। ওয়ার্ডবাসী এবারও আমাকে নির্বাচনে প্রার্থী করেছে। আমার জনজোয়ার দেখে লিটন মুন্সী ও তার সন্ত্রাসী বাহিনী দিশেহারা হয়ে গেছে। আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিয়ে আসছে। আমি তাদের হুমকি ধমকি কানে না নেয়ায় আমি ও আমার সমর্থকদের উপর বোমা হামলা করেছে। এতে আমার প্রায় ১০ জন সমর্থক আহত হয়। এই বিষয়ে আমি পালং মডেল থানায় মামলা করেছি। সুষ্ঠ ভোট গ্রহণ নিশ্চিত হলে আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব।

 

 

Share this news as a Photo Card


০৪ আগস্ট ২০২৬

জুলাই শহীদ ইমাম হোসেন এর কবরে শ্রদ্ধা নিবেদন

www.hongkar.com |
dailyhongkar