আজ , , ,

ভেদরগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষার কেন্দ্র কমিটির সভা

ভেদরগঞ্জ উপজেলার ৪টি এসএসসি ও ১ দাখিল পরীক্ষা কেন্দ্র কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীনর আল নাসীফ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোস্তফা কামাল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মোঃ সিদ্দিকুর রহমান, রাড়ি কান্দি কেন্দ্রের সচিব কহিনুর সুলতানা দোলা, সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মোঃ শাহিন মিয়া, চরভয়রা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ জাহাঙ্গীর আলম ও গৈড্যা মাদ্রাসা দাখিল কেন্দ্রের সচিব মাওলানা মোঃ আনোয়ার হোসেন।
এ বছর ভেদরগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৪২৫ জন আর দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৩২৭ জন। এর মধ্যে ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮৩৬ জন, চরভয়রা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৯৫ জন, সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৫৭ জন, রাড়ি কান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৩৭ জন। আর দাখিল কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ৩২৭ জন।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar