আজ , , ,

পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাস্টার প্যারেড শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন এবং সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
মাস্টার প্যারেড চলাকালীন পুলিশ সুপার পুলিশ লাইন্স শরীয়তপুরে কুচকাওয়াজ, পুলিশ ব্যারাক, পুলিশ লাইন্স মেস, রেশন ষ্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা ও পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্যারেড কমান্ডার ছিলেন পুলিশ লাইন্সের আরআই মোঃ মাহাবুবুর রহমান।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar