আজ , , ,

আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

শরীয়তপুরের ঐতিহ্যবাহী আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আটং বিএম ইউসুফ আলী মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী।
সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আমির হোসেন কোটারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আটং বিএম ইউসুফ আলী মাধ্যামিক বিদ্যালয়ের দাতা সদস্য ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, শরীয়তপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হোসেন মোহাম্মদ আলমগীর, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম সিকদার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সৈয়দা মাহমুদা খানম। বক্তব্য রাখেন সৈয়দ জাকারিয়া, সৈয়দ আবুল খায়ের, মোস্তফা হাওলাদার, কবির হোসেন হাওলাদার, রায়হান মাহমুদ সুজন, আমিনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন। দোয়া মাহফিল পরিচালনা করেন আটক হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোজাফফর।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরে তাদের জন্য দোয়া করা হয়।

Share this news as a Photo Card


০১ সেপ্টেম্বর ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

www.hongkar.com |
dailyhongkar