আজ , , ,

শরীয়তপুর জেলা প্রশাসকের অনলাইনে গণশুনানি

শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান অনলাইনে গণশুনানি শুরু করেছেন। বুধবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় তার সম্মেলন কক্ষ থেকে নড়িয়া উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল চরআত্রা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যুক্ত হয়ে ওই এলাকার মানুষের সমস্যার কথা শুনেছেন এবং সমাধানে দিকনির্দেশনা দিয়েছেন। এ সময় জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ভূমি সংক্রান্ত নানা সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন ভূক্তভোগীরা। জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্য্য ধরে তাদের কথা শুনেন এবং সমাধানের চেষ্টা করেন। এসময় নড়িয়া উপজেলার চরআত্রা প্রান্তে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান উপস্থিত ছিলেন।
এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের জেলা প্রশাসক বলেন, আমি এ জেলাতে যোগদানের পর থেকে নিয়মিত প্রতি বুধবার গণশুনানি করে আসছি। লক্ষ করে দেখলাম গণশুনানিতে জেলা শহরের আশপাশের কয়েকটি ইউনিয়নের লোকজন অংশ নেয়। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষকে এ সেবার আওতায় আনতে পারছিলাম না। তাই চরাঞ্চলসহ বিভিন্ন উপজেলার অবহেলিত সাধারণ মানুষকে গণশুনানিতে যুক্ত করতে এ উদ্যোগ নিয়েছি। এখন থেকে প্রতি বুধবার সরাসরি গণশুনানির সাথে সাথে ভিডিও কনভারেন্সের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষকেও এ সেবায় যুক্ত করা হবে। এভাবেই প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের সিড়ি বেয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পৌঁছে যাব আমরা।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar