আজ , , ,

কোদালপুরে মিজান চেয়ারম্যান এর দোয়া মাহফিল

আসন্ন ২৮ নভেম্বর কোদালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে চেয়ারম্যান পদ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এসএম মিজানুর রহমান এর সমর্থনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) বিকাল ৪ টায় মিজান চেয়ারম্যান এর কোদালপুর নিজ বাড়ীর আঙ্গিনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল রূপ নেয় জন স্রোতে। বীর মুক্তিযোদ্ধা মোঃ মাকসুদুল্লাহ মোল্লার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোসাইরহাট উপজেলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান।
বক্তব্য রাখেন সমাজসেবক মুকিত দেওয়ান, ওসি সাখাওয়াত হোসেন, আলমাছ মোল্লা, আল মাহবুব মোল্লা, ছিদ্দিকুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু, নজরুল ইসলাম সরদার, এস এম গোলাম মোর্শেদ, সিরাজুল ইসলাম দেওয়ান, সিরাজুল ইসলাম বকাউল। অনুষ্ঠান পরিচালনা করেন দেওয়ান মনিরুজ্জামান।
এসএম মিজানুর রহমান বলেন, আমি আপনাদের ভালবাসায় ঋণী হয়ে গেলাম, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর দরবারে। আমি আপনাদের এই সম্মান ও ভালবাসার ঋণ কোনদিন শোধ করতে পারব না। আমি আশা করি আগামী ২৮ নভেম্বর নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আবারো আপনাদের সেবা করার সুযোগ দিবেন। ২৮ তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আজ যেমন একটি মিলনমেলায় পরিণত হয়েছি এমনি ২৮ তারিখে আমরা আল্লাহর রহমতে একটি মিলনমেলার শরিক হবো।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar