আজ , , ,

দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নবাসী উন্নয়নের জন্যই নৌকায় ভোট দিবে: হুমায়ুন কবির মোল্যা

ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা বলেছেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা সচল রেখে আমাদের প্রিয় নেতা পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি গ্রামের জন্য শহরের সেবা বাস্তবায়ন করে যাচ্ছে। উপমন্ত্রী শামীম ভাইয়ের উন্নয়নের জন্য আগামী সকল নির্বাচনে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের জনগণ শতভাগ ভোট ইনশাআল্লাহ নৌকায় দিবে।
তিনি মঙ্গলবার (২ নভেম্বর) দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম এ রহিম মাল। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্যার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সখিপুর থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার। বক্তব্য রাখেন দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজালাল মাল, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, সখিপুর থানা আওয়ামীলীগ সহ-সভাপতি আলী আকবর পাইক, থানা আওয়ামীল নেতা ফজলুল হক কাউসার মোল্যা, ফয়সাল আহমেদ রতন, থানা যুবলীগ নেতা রাসেল আহমেদ পলাশ, ছাত্রলীগ নেতা সোমেল সরকার।
সভা থেকে তৃনমূল নেতৃবৃন্দ একক প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজালাল মাল এর নাম প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর জন্য প্রস্তাব করেন।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নকল পণ্য বিক্রি করায় এক বছরের কারাদন্ড, পণ্যসহ পিকাপ জব্দ

www.hongkar.com |
dailyhongkar