“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’”এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) ডামুড্যা উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, বিআরডিবি কর্মকর্তা তপন চন্দ্র বাড়ৈ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহিম, মোঃ সাগরুল ইসলাম, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল প্রমুখ। অনুষ্ঠানে বেকার ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবকের মাঝে ঋণ ও সনদ বিতরণ করা হয়।