আজ , , ,

ডামুড্যা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় ডামুড্যা অফির্সাস ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ।
সভায় বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে সভাপতি মোঃ আলমগীর হোসাইন বলেন, উপজেলার প্রতিটি বাজারে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা, উপজেলার সবাইকে করোনার টিকা গ্রহণ করতে উদ্বদ্ধ করা। এছাড়া উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থতি নিয়েও আলোচনা করা হয়।
সভায় উপজেলার আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আরও বক্তব্য রাখেন, ডামুড্যা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ শরীফ আহমেদ, ডামুড্যা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান, ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনুর আক্তার, ডিজিএম পল্লী বিদ্যুৎ সমিতি, এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুল হক, ডামুড্যা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল জাহিদ হাসান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ডামুড্যা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রাশেদ আলম, ডামুড্যা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, ডামুড্যা উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন, ডামুড্যা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার লিটন মুন্সি, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আমীন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন ঢালী, দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোক্তার খান, ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল প্রমূখ।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

www.hongkar.com |
dailyhongkar