আজ , , ,

ডামুড্যায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। ডামুড্যা পৌর শহরের ৪ নং দক্ষিণ ডামুড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম গিয়াস উদ্দিন, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান বাচ্চু, প্রধান হিসাব রক্ষক বাবুল আকতার, উপজেলা এমটিইপিআই মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ নাসির উদ্দিন সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে জানানো হয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার (৩০ অক্টোবর) থেকে আগামী শুক্রবার (৫ নভেম্বর) পর্যন্ত একযোগে পালিত হবে ২৫তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম। দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫ থেকে ১১ বছর বয়সী সব শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১২ থেকে ১৬ বছর বয়সি সব শিশুকে ১ ডোজ কৃমিনাশক ঔষুধ (মেবেন্ডাজল ৫০০ মিগ্রা) ভরাপেটে সেবন করানো হবে।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar