২৮ অক্টোবর বৃহস্পতিবার শরীয়তপুর জেলা শহরের ঐতিহ্যবাহী কাগদী সিদ্দিকীয়া খানকা শরীফ মাঠে খানকা শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আবু ছালেহ মোঃ ইছহাক (রঃ) এর স্মরণে ৪র্থ ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাগদী সিদ্দিকীয়া খানকা শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা নেছার আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগ সভাপতি এমএম জাহাঙ্গীর হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, এক্সজিম ব্যাংকের শরীয়তপুর জেলা শাখা ব্যবস্থাপক চৌধুরী সোহের রানা, সদর উপজেলা মডেল মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা কামরুজ্জামান, পৌরসভার ৬ নং কাউন্সিলর হোসেন মোহাম্মদ আলমগীর, মোস্তাফিজুর রহমান নান্টু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বিভিন্ন টেলিভিশন আলোচক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম বারাকাতী। আলোচনায় অংশ নেন পীর সাহেব হুজুরের জামাতাগণ, হুজুরের খলিফাবৃন্দ ও স্থানীয় আলেম উলেমাগণ।এছাড়াও বাদ ফজর থেকে মাগরিব পর্যন্ত দেশবরেণ্য আলেমগণ বয়ান করেন।