আজ , , ,

শরীয়তপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ক্রেস্ট ও সনদ বিতরণ

“মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ প্রতিপাদ্যের মাঝ দিয়ে শরীয়তপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠান মালায় জেলা কমিউনিটি পুলিশং এর সকল ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে শরীয়তপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ কোতয়াল ও শরীয়তপুর পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য মজলিস খান এর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, শরীয়তপুর জেলা জজ কোর্টের পিপি এ্যাড. মির্জা হযরত আলী, জিপি ও জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন, সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, শরীয়তপুর জেলা পরিষদ সদস্য এ্যাড. রাশিদা মির্জাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান বলেন, কমিউনিটি পুলিশিং ডে’র এবারের প্রতিপাদ্য “মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” তাই আমরা আমরা নারী বান্ধব, শিশু বান্ধব, যুব বান্ধব এবং জনগণের কাঙ্খিত যেসকল কল্যামূলক কাজগুলি মাননীয় প্রধানমন্ত্রী ও সংবিধানের আলোকে যে সেবা প্রদান করার কথা রয়েছে আমরা প্রতিটি থানা থেকে সে সকল সেবা প্রদান করতে চাই। থানাই হবে জনগণের শেষ আশ্রয়স্থল শেষ ভরসাস্থল। বর্তমান বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি স্যারের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ নতুন আধুনিক ও মানবিক পুলিশ, আস্থার পুলিশ। আমরা বাংলাদেশ পুলিশ সর্বদাই জনগণের জন্য কাজ করে থাকি। “পুলিশি জনতা, জনতাই পুলিশ” জনগণের সেবাই আমরা সর্বদা নিয়োজিত, সেবাই পুলিশের ধর্ম তাই আমরা চাই পুলিশি সেবা জনগণের দৌঁরগোড়ায় পৌঁছাতে সদা জাগ্রত থাকবো ইনশাআল্লাহ।
এবার জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হয়েছেন ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার ও শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ভেদরগঞ্জ থানায় কর্মরত এসআই/নিঃ মোঃ মাহামুদ হাসান। তাদের হাতে প্রধান অতিথিসহ সকল অতিধিবৃন্দ স্মারক ও সনদপত্র তুলে দেন।

Share this news as a Photo Card


২০ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬ জেলে আটক

www.hongkar.com |
dailyhongkar