সোনালী সেতুর শ্যামল ভূমি শরীয়তপুর জেলা পরিদর্শন করলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। তিনি মঙ্গলবার (২৬ অক্টোবর) শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে বৃক্ষরোপণ করেন। এর পরে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন এবং এই কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।
এছাড়া বিভাগীয় কমিশনার শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক গৃহীত “শাণিত শরীয়তপুর” এর কার্যক্রমের অংশ হিসেবে কর্মজীবী মা ও তাঁর শিশুর স্বস্তির ঠিকানা “যতন” এর শুভ উদ্বোধন করেন ।
এর পরবর্তীতে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান শরীয়তপুর সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও উপজেলা কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করেন।
পরিদর্শনের অংশ হিসেবে বিভাগীয় কমিশনার এর পর নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে নবনির্মিত ৩২ টি আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন ও প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করেন।
এসময় জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই উপস্থিত ছিলেন।