শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক বলেছেন, বিএনপি বলে বেড়াচ্ছে এ সরকারের অধীনে তারা নির্বাচনে যাবেনা। অথচ তারা কেন বুঝছে না যে নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সেখানে সরকারের কোন হস্তক্ষেপ থাকেনা। তিনি বুধবার (২৭ অক্টোবর) সকালে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ‘আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্য সম্পর্কে নাহিম রাজ্জাক বলেন, ‘মীমাংশিত ইস্যু নিয়ে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের বক্তব্য আত্মঘাতী প্রবণতা ছাড়া আর কিছুই নয়। নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে বিএনপি এখনো পুরনো ধুসর পথে হাঁটছে। সময় ও স্রোতের মতো নির্বাচনও বসে থাকবে না। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন বিষয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, প্রার্থী নাম তালিকা ভূক্তির ক্ষেত্রে কোনোরূপ স্বজনপ্রীতি ও লোভের বশবর্তী না হয়ে প্রার্থী সম্পর্কে তথ্য গোপন না করে নাম পাঠাতে হবে। নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে হবে না। বিএনপি নিজেরাই নিজেদের ফাঁদে আটকা পড়েছে। তাই তো তারা এখন উভয় সংকটে পড়ছে। পারছে আন্দোলন জমাতে, না পারছে নির্বাচনে যেতে। যারা গুজব ও অপপ্রচারকে রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে, তাদের চেহারা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে।
ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়লের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামীলীগ উপদেষ্ঠা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মান্নান রাড়ী। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আদুল মান্নান হাওলাদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান বেপারী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলী আজম ফরিদী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন সরদার, সিকদার আব্দুল মান্নান, হাজি সফিউল্লাহ মাতাব্বর, যুগ্ম সম্পাদক হাজি আবদুল গনি তালুকদার, মহিলা আওয়ামীলীগ নেত্রী চিনু মান্নান ও নাজমা মান্নান।