আজ , , ,

মোটেক্স বিম সখিপুর সুপার লীগ এর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে মোটেক্স বিম সখিপুর সুপার লীগ-২০২১ এর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল ৫টায় সখিপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, বিশ্ব ক্রীড়াঙ্গনে বাঙালী ছেলে মেয়েরা কৃতিত্ব দেখাচ্ছেন। এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা যারা জয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন। তবে যারা জয়ী হতে পারনি তোমাদেরও নিরাশ হওয়ার কিছু নাই। চেষ্টা চালিয়ে যাও তোমরাও একদিন বিজয় অর্জন করবে। এজন্য বেশি বেশি অনুশীলন করতে হবে। আর আগামী বছর এই অনুষ্ঠানটি আরো জাকজমকপুর্ণ ভাবে করা হবে।
উপমন্ত্রী আরো বলেন, প্রতিটি বিদ্যালয়ের খেলার মাঠের উন্নয়নের জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। সকল বদভ্যাস ও মোবাইলের খারাপ আসক্ত হওয়া থেকে দূরে থাকুন। শীঘ্রই সখিপুরে একটি খেলার স্টেডিয়াম করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান শিকদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হুমায়ুন কবির মোল্যা, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card


০৩ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূণ্যে, চরম হতাশায় অভিভাবক মহল

www.hongkar.com |
dailyhongkar